বুধবার, এপ্রিল ২৭, ২০১১

ফেসবুকে ইউজারনেম ব্যবহার করুন।

অনেকেই ফেসবুকে ইউজারনেম ব্যবহার করে থাকে। ফেসবুকে লগইন করার সময় ই-মেইল আইডির পরিবর্তে ইউজারনেম দিয়েও ফেসবুকে লগইন করা যায়। ফেসবুকে ইউজারনেম যোগ করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Username-এর ডান পাশের change-এ ক্লিক করুন। Username বক্সে নাম লিখে (কমপক্ষে পাঁচটি বর্ণের) Check availability বাটনে ক্লিক করুন। নামটি ফাঁকা থাকলে Confirm-এ ক্লিক করুন আর ফাঁকা না থাকলে নাম পরিবর্তন করে আবার চেষ্টা করুন। ধরুন, আপনি ইউজারনেম নির্বাচন করেছেন abcde, তাহলে আপনার ফেসবুকের ঠিকানা হবে www.facebook.com/abcde।

নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়।
এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।

দ্রুত বন্ধ করুন কম্পিউটার

অনেক সময় দ্রুত কম্পিউটার বন্ধের প্রয়োজন হয়। কিন্তু চলতি প্রোগ্রামের কারণে তা সম্ভব হয় না।
‘সুপার ফাস্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার বন্ধ করা যায়।
মাত্র ৩৫১ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-fast-shutdown-software.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। এরপর থেকে ডেস্কটপে Super Fast Shutdown আইকনে ক্লিক করলে কম্পিউটার দ্রুত বন্ধ হবে এবং Super Fast Reboot-এ ক্লিক করলে দ্রুত রিস্টার্ট হবে

দ্রুত ফাইল কপি পেস্ট করুন

 নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন হবে।